চট্টগ্রামে ‘নলেজ ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনার

দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর চট্টগ্রাম অঞ্চলিক কমিটির (সিআরসি) উদ্যোগে ‘নলেজ ম্যানেজমেন্ট : এ স্ট্র্যাটেজিক অ্যান্ড ডায়নামিক টুল ফর সাকসেস’ শীর্ষক কন্টিনিউয়িং প্রফেশনাল ডেভলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
 
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রূপালী ব্যাংকের পরিচালক প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ। 
 
ড. সেলিম তার প্রবন্ধে জ্ঞান ও জ্ঞান ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক যেমন- জ্ঞানের ধরন, কাঠামো, মাত্রা, প্রক্রিয়া, পদ্ধতি, সুবিধা, প্রয়োগ, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সঠিক জ্ঞান ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে একজন ব্যক্তি ও প্রতিষ্ঠান টেকসই উন্নয়ন, অধিক মূল্য সংযোজন, উচ্চতর প্রবৃদ্ধি প্রতিযোগিতামূলক সুবিধা ইত্যাদির মাধ্যমে সফলতা অর্জন  করতে পারে সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। 
 
আইসিএবি চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. কামরুল হাসান এফসিএর সভাপতিত্বে ও সেক্রেটারি ইমরান আবু হাসান এফসিএর পরিচালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। এ ছাড়া আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মোদাচ্ছের আহমেদ সিদ্দিকী এফসিএ, আইসিএবির সাবেক প্রেসিডেন্ট শওকত হোসেন এফসিএ এতে বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/ইউবি