ময়মনসিংহের গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে থেকে মঙ্গলবার বিকেলে অবিস্ফোরিত অবস্থায় চারটি পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ।
গৌরীপুর এসআই আসাদুজ্জামান জানান, বিকাল সাড়ে ৪টার দিকে এলাকাবাসী রাস্তার পাশে দেয়াল ঘেঁষে পেট্রোলবোমা পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা গুলো উদ্ধার করেন। দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশে পেট্রোলবোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ জানান, খালেদা জিয়ার রায়কে সামনে রেখে পরিবেশকে অস্থিতিশীল, সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি ও নাশকতা করতেই বিএনপি-জামায়াতের লোকজন এসব পেট্রোলবোমা হামলার চেষ্টা করছিল।
ইত্তেফাক/ইউবি