বন্দর নগরী চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে চার দিনব্যাপী ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০১৮’ শুরু হচ্ছে। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম ক্লাবের ব্যাংকুইট হলে লিখিত বক্তব্যে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, আবাসন খাতে গতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের কাছে ‘হাউজিং লোন’নামে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন করা উচিৎ। এ তহবিল থেকে ৫ শতাংশ সুদে ঋণের ব্যবস্থা করলে আবাসন খাতে গতি ফিরে আসবে।’
তিনি বলেন, ‘সরকারের রাজস্ব আয়, কর্মসংস্থান, রড, সিমেন্ট, টাইলসসহ ২৬৯ প্রকার লিকেজ শিল্প প্রসারের মাধ্যমে সমগ্র নির্মাণখাত জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রেখে আসছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নির্মাণখাতের অবদান প্রায় ১৫ শতাংশ। বাংলাদেশের আবাসন শিল্প শুধু আবাসনই সরবরাহ করছে না, একই সঙ্গে ৩৫ লাখ শ্রমিকের উপর নির্ভরশীল ২ কোটি লোকের অন্নের যোগান দিচ্ছে।’
রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের প্রেস অ্যান্ড মিডিয়ার আহ্বায়ক আবদুল গাফফার মিয়াজীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে রিহ্যাবের চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক, কো-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. দিদারুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি