সাভার উপজেলার আশুলিয়া থেকে ১০৮ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকা থেকে এ গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
আশুলিয়া থানার এসআই শহিদুল ইসলাম বলেন, দুপুরে আশুলিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকা পরিত্যক্ত অবস্থায় সাদা রঙের একটি প্রাইভেট দেখতে পান স্থানীয়রা। পরে আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই প্রাইভেটকার থেকে পলিথিনে মোড়ানো ২০টি প্যাকেট ১০৮ কেজি গাঁজা উদ্ধার করে। প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
ইত্তেফাক/ইউবি