১০ ফেব্রুয়ারি ‘থিংক আউটসাইড দ্য বক্স’ সিজন-২

পৃথিবী গতিময়। আর এই গতির সঙ্গে তাল না মেলাতে পারলে ক্ষতি হয়। তাই সবাই বুঝে অথবা না বুঝে সুযোগটাকেই খোঁজে। কেউ সুযোগ চায়, কেউ পায় আবার কেউ বা হারায়। 
 
কিভাবে সুযোগ চাওয়া যায়, সুযোগ পাওয়া যায় এবং সুযোগকে কাজে লাগিয়ে সফল হওয়া যায় তা জানতে অংশগ্রহণ করুন ফিউচারাইজার্স বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘থিংক আউটসাইড দ্যা বক্স’ সিজন-২ প্রোগ্রামে। যেখানে বাংলাদেশের সফল উদ্যোক্তারা শেয়ার করবেন তাদের সফলতার অন্তরালের কথা। শুধু স্বপ্ন নয়, স্বপ্নের বীজ থেকে ফল আহরণ করার নানা বিষয় যা আপনার ব্যক্তিত্ব ও ক্যারিয়ার গঠনে সহায়ক হবে। সেমিনারে বক্তা থাকবেন অপটিম্যাক্স কমিউনিকেশন্স লি. এর সি.ই.ও ইকবাল বাহার, মোটিভিশনাল স্পিকার সোলাইমান সুখন, জি.সামদানি ডন, ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক আলমাসুর রহমান, ক্যারিয়ার্স হাব এর সিইও হেমি হোসাইন, এইদেশ এর প্রতিষ্ঠাতা শমসের আলী হেলাল, টাইমেক্স গ্রুপ সিঙ্গাপুর এর চেয়ারম্যান সৌরভ আল জাহিদসহ আরো অনেকে।
 
অনুষ্ঠানটি আগামী ১০ ফেব্রুয়ারি কৃষিবিদ ইন্সটিটিউশনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রেজিস্ট্রেশন এর জন্য উক্ত লিংক ক্লিক করতে পারেন https://www.facebook.com/events/1210058059099148/?ti=cl। রেজিস্ট্রেশন এর সর্বশেষ সময় ৮ ফেব্রুয়ারি।
 
ইত্তেফাক/ইউবি