স্টাফ রিপোর্টার, রংপুর
পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রাসহ বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করে সব অনুষ্ঠানেই পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন র্যাব-১৩ এর প্রধান ও এডিআইজি মোজাম্মেল হক।
তিনি আরো বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে রংপুরের আট জেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোভার্স পেট্রোলিংয়ের পাশাপাশি সাদা পোশাকে কঠোর নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এর আগে পহেলা বৈশাখ উপলক্ষে র্যাব-১৩ নগরীতে টহল মহড়া দেয়।