'শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যশোরের ঝিকরগাছার সাগরপুর গ্রামে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ১০ লাখ টাকা ব্যয়ে ২৮টি পরিবারের মাঝে বিদ্যুৎ লাইন উদ্বোধন করেন যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- ঝিকরগাছা উপজেলা ডিজিএম দেবাশীষ ভট্টাচার্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, মহিলা সদস্য মোছা. শাহানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক শাহিন-উল-কবীর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দীন শফি, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শাহাজান আলী, ঝিকরগাছা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান মো. আমির হোসেন, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, মাগুরা ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, ঝিকরগাছা উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি মো. তৈয়ব আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ইউপি সদস্য মো. আব্দুল হাই।