বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটাতে দৈনিক ইত্তেফাকের অনন্য অবদান রয়েছে। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ মঙ্গলবার সন্ধ্যায় পাবনার ঈ্বরদীতে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে একথা বলেছে।
ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ঈশ্বরদী সংবাদদাতা স্বপন কুমার কুন্ডুর সঞ্চালনায় স্থানীয় পত্রিকার সম্পাদক ও বিভিন্ন জাতীয় পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দৈনিক ইত্তেফাকের ৬৫ বছর পূর্তি উপলক্ষ্যে কেক কাটা অনুষ্ঠানে ভূমিমন্ত্রী শরীফ বলেন, দৈনিক ইত্তেফাকের জন্মলগ্ন হতে আমি নিয়মিত পাঠক। ইত্তেফাকের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় মরহুম তোফাজ্জ্বল হোসেন মানিক মিঞা বস্তুনিষ্ঠ লেখনির মধ্য দিয়ে ভাষা আন্দোলন হতে শুরু করে, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, পূর্ব বাংলার স্বায়ত্বশাসনের আন্দোলন, ৬ দফা-১১ দফাসহ গণঅভ্যুত্থান ও স্বাধিকার আন্দোলনে পূর্ব বাংলায় বাঙ্গালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটাতে দৈনিক ইত্তেফাক সবসময় সোচ্চার ছিল।
ভূমিমন্ত্রী বলেন, ইত্তেফাক আজও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, অসাম্প্রদায়িক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা ও মানবিক মুল্যবোধকে অক্ষুন্ন রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা তথা রূপকল্প বাস্তবায়নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে আন্তরিকভাবে কাজ করে চলেছেন। আর তাই অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির পত্রিকা দৈনিক ইত্তেফাক। এজন্য তিনি ইত্তেফাকের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
এ সময় অন্যান্যের মধ্যে পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, সাংবাদিক ও উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি হাসানুজ্জামান, ঈশ্বরদীর কাগজ পত্রিকার সম্পাদক কে এম বাশার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন, দৈনিক উন্নয়নের কথা’র সম্পাদক আবুল হাশেম, সমস্বর পত্রিকার সম্পাদক এম এ কাদের, দৈনিক জনকন্ঠের প্রতিনিধি তৌহিদ আক্তার পান্না, সাপ্তাহিক জনদৃষ্টির সম্পাদক জাহাঙ্গীর হোসেন, স্বকাল বাংলা পত্রিকার সম্পাদক মিশুক প্রধান, সাংবাদিক আলমাস আলী, ওহিদুজ্জামান টিপু, আমিরুল ইসলাম, আতাউর রহমান বাবলু, মাহফুজুর রহমান শিপন, রিয়াদ ইসলাম, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক গোলজার হোসেন, দপ্তর সম্পাদক জুলমত হোসেন, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ আজাদ উপস্থিতি ছিলেন।
ইত্তেফাক/নূহু