বরিশালে গ্যাস ও রেল সংযোগসহ নানান দাবিতে মানববন্ধন

বরিশালে গ্যাস, রেল সংযোগ দেওয়া, হকার ও রিকশা শ্রমিকদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধ করার দাবিতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের উদ্যোগে গতকাল মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

এ সময় বক্তারা বলেন, বরিশালে গ্যাস ও রেল সংযোগ স্থাপন করে শ্রমিকদের কর্মসংস্থান করতে হবে। বিকল্প কর্মসংস্থান না করেই নগরী থেকে হকার ও রিকশা শ্রমিকদের উচ্ছেদ করা হচ্ছে। তারা অবিলম্বে তাদের প্রতি হয়রানি বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের নীতিমালা প্রণয়নের জন্য সরকারের কাছে দাবি জানান।

বাসদের জেলা আহবায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে বক্তৃতা করেন বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি জোহরা রেখা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি সন্তু মিত্র প্রমুখ।