শঙ্খ নদে চৌকিদার ফাঁড়ি সেতু নিমার্ণ কাজ শিগগিরই শুরু

 
দক্ষিণ চট্টগ্রামের বহুল আলোচিত দোহাজারী শঙ্খ নদে লালুটিয়া চৌকিদার ফািঁড় সেতু নিমার্ণ কাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে। চন্দনাইশ উপজেলার দোহাজারী লালুটিয়া, ধোপাছড়ি, শীলঘাটা, কাটগড়, পুরানগড়, ফুকিরখীল, বৈতারানী, বাজালিয়ার এলাকাবাসী তাদের লালিত স্বপ্ন আলোরমুখ দেখবে।
 
সেতু নির্ির্মত হতে যাচ্ছে এমন খবর শুনে এলাকাবাসীর মনের আনন্দের জোয়ার জেগে উঠেছে। স্বাধীনতার ৪৭টি বছর পার হলেও লালুটিয়া, ধোপাছড়ি ও পুরানগড়, বাজালিয়াবাসীদের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। নির্বাচনের সময় নেতাদের প্রতিশ্রুতির কোনো প্রতিফলন ঘটেনি। মাত্র একটি সেতুর অভাবে তাদেরকে গ্রীষ্মকালে যেমন-তেমন বর্ষাকালে পাহাড়ি খর সে্রাত ঢলে জীবন বাজি রেখে নৌকা দিয়ে পারাপার হয়ে দৈনন্দিন কাজে শঙ্খ নদ দিয়ে চলাচল করতে হয়।
 

ইত্তেফাক/এএম