সিডি চয়েজের ব্যানারে অডিও বাজারে আসছে মিউজিক ভিডিও ‘জীবনের গল্প’। অসাধারণ কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা রাশেদ ও ফারাবি।
‘জীবনের গল্প’ গানটি’র কথা লিখেছেন কবি, গীতিকার সাহাব উদ্দিন রাব্বানি। কবি সাহাব উদ্দিন রাব্বানির সিলেট ‘ফার্ম হাউজ পার্ক’সহ বেশ কিছু চমৎকার লোকেশনে ‘জীবনের গল্প’ মিউজিক ভিডিওটি চিত্রায়িত হয়েছে।
মিউজিক ভিডিও ‘জীবনের গল্প’ পরিচালনা করেছেন তরুণ নির্মাতা কামরুজ্জামান পুতুল। চিত্রগ্রহণে ছিলেন সিউল বাবু।
ইত্তেফাক/আনিসুর