নোয়াখালী জেলা পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য সাইফুল ইসলাম বাবু ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য রেজিয়া আক্তার বকুল শপথ গ্রহণ করেছেন।
বুধবার সকালে রাজধানী ঢাকার সচিবালয়ে তাদের শপথ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৮ ডিসেম্বর জেলা পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের কানকির হাট উচ্চ বিদ্যালয়ের স্থগিত কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ওই ওয়ার্ডে সদস্য পদে সাইফুল ইসলাম বাবু ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পদে রেজিয়া আক্তার বকুল নির্বাচিত হন।
ইত্তেফাক/ইউবি