ডোমারে ছাত্রদল সভাপতি আটক

 
উপজেলা ছাত্রদলের সভাপতি শাহিন আলম শান্তকে নাশকতার আশঙ্কায় আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত আটটার দিকে ডোমার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি সদর ইউনিয়নের চিকনমাটি দীঘলটারি গ্রামের শমসের আলীর ছেলে। ডোমার থানার ওসি মোকছেদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
 
ইত্তেফাক/আরকেজি