বজ্রপাতে নিহত ১
ইত্তেফাক রিপোর্ট
বাড্ডার আফতাবনগর এলাকার ওয়াসার লাইনে কাজ করার সময় মাটিচাপা পড়ে সেলিম মিয়া ও ডেমরার সারুলিয়ায় বজ্রপাতে রেজাউল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ পৃথক ঘটনা ঘটে। অচেতন অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিত্সক তাদের দুপুরে মৃত ঘোষণা করেন। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।
সেলিমের বাড়ি গাইবান্ধা জেলায়। তার বাবার নাম মৃত আব্দুল জলিল। সেলিম আফতাব নগরে থাকতেন। রেজাউল ডেমরার সারুলিয়া এলাকার একটি রুলিং মিলের শ্রমিক।