ব্রাহ্মণবাড়িয়ায় শহরে বিজিবির টহল

আগামীকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে যে কোন অপ্রিতিকর ঘটনা রোধে ব্রাহ্মণবাড়িয়ার শহরের গুরুত্বর্পূন স্থানে বিজিপি টহল দিচ্ছে।

বুধবার সন্ধ্যায় শহরের দুই প্লাটুন ও কসবায় এক প্লাটুনসহ তিন প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। পাশাপাশি র‌্যাব ও পুলিশ বিভিন্ন স্থানে টহল ও চেক পোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করছে।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন।

ইত্তেফাক/নূহু