হাটহাজারীতে সেফটি ট্যাংকের আগুনে তিন শ্রমিক দগ্ধ

হাটহাজারী পৌর এলাকায় একটি ভবনের সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে আগুন লেগে তিন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। তারা হলেন, ময়মনসিংহ জেলার কমলাকান্দা থানাধীন খাইরুল ইসলাম (২২), জসিম উদ্দিন(৪৫) ও  হাটহাজারী বারইপাড়া এলাকার আলম (৩৫)। বুধবার বিকাল ৪টার দিকে হাটহাজারী ফায়ার সার্ভিস সংলগ্ন কামালপাড়া রোড়ের মা নিবাসে এই দুর্ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, ওই তিন শ্রমিক আবু ফজলের মালিকানাধীন মা নিবাসের নিচতলার সেফটি ট্যাংক পরিস্কার করছিল। বৈদ্যুতিক মোটর দিয়ে সেটি পরিস্কারের একপর্যায়ে মোটরটিতে আগুন ধরে যায় ও তিন শ্রমিক দগ্ধ হন। দ্রুত তাদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাটহাজারী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহানিয়া আক্তার বিল্লা বলেন, অগ্নিদগ্ধদের শরীরের ৫০ভাগের বেশী পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য আশংকাজনক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু