টেকনাফ মডেল থানা পুলিশ চন্দনাইশে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা শিশু ধর্ষণ মামলার এক আসামিকে আটক করেছে। আটক ব্যক্তির নাম নুরুল আলম প্রকাশ গুরা মিয়া (৪১)। সে টেকনাফের হ্নীলা পশ্চিম পানখালীর মৃত আবু আলমের পুত্র। সে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়ায় আত্মগোপনে ছিল। সে টেকনাফ মডেল থানা নারী ও শিশু নির্যাতন মামলা নং-০৪/০৩/১২/১৭ইং আসামি।
সুত্র জানায়, বুধবার রাত সাড়ে ৯টায় টেকনাফ মডেল থানার এসআই মহির উদ্দিন খান মোবাইল ট্রেস করে তাকে আটক করে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু