গোপালগঞ্জ প্রতিনিধি
বাসের ধাক্কায় গোপালগঞ্জ সদর উপজেলার দশপল্লী এন কে উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সরদার মারাত্মক আহত হওয়ার প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে শনিবার শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
দশপল্লী এন কে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝিগাতীতে এ মানববন্ধন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবি সম্বলিত প্লাকার্ড বহন করে।