মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন আহত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার উত্তর কুমিরমারা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত রুবেল, তার স্ত্রী আমেনা বেগম, ছোট ভাই জুয়েল ও মা রানী বেগমকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহত রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ্ জানান, হামলার বিষয়টি শুনেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।