এসএসসি পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের দায়ে চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ইসলাম ও নৈতিক শিক্ষা (১১১) বিষয়ে অসৎ উপায় অবলম্বনের দায়ে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন- উপজেলার মাহমুদুননবী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুজন মোল্যা, আজিম শেখ, মো. মতিন শেখ এবং সাকিব মিয়া।
মধুখালী পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের একই স্কুলের ওই ৪ পরীক্ষার্থীকে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদত হোসেন কবির এসএসসি পরীক্ষা দেওয়া থেকে বহিষ্কার করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহম্মদ ইকবাল হাসান।
ইত্তেফাক/এসএস