মেয়েকে পরীক্ষা কেন্দ্রে দিতে গিয়ে নিহত হলেন বাবা

বৃহস্পতিবার সকাল ৯টা। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল রাতোর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুমি আক্তার মোটরসাইকেল যোগে বাবার সঙ্গে এসএসসি পরীক্ষা দিতে বের হয়। নেকমরদ কলেজ সংলগ্ন গরগাও জোড়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা পাওয়ার ট্রিলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হন বাবা আ. রহিম (৪৭) ও তার মেয়ে। 
 
স্থানীয় লোকজন আ. রহিমকে বেগতিক অবস্থায় উদ্ধার করে নেকমরদ বাজার স্থানীয় চিকিৎসক ডা. আলতাব হোসেন চেম্বারে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন তিনি। 
এদিকে, পথচারীরা বাবার মৃত্যুর কথা বুঝতে না দিয়ে চিকিৎসার অজুহাত দেখিয়ে সুমিকে কৌশলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। ইসলাম নৈতিক শিক্ষা পরীক্ষা শেষে সুমিকে স্কুল কর্তৃপক্ষ বাসায় পৌঁছে দেয়। ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, লাশ দাফনের জন্য তার পরিবারের কাছে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত পাওয়ার টিলারটি ছেড়ে দেয়া হয়েছে।
 
নিহত আ. রহিম উপজেলার গরগাও গ্রামের মৃত উপজেলার রাতোর ইউনিয়নের আটকোরা গ্রামের থেবদেরু মোহাম্মদের ছেলে।
 
ইত্তেফাক/কেকে