ব্রাহ্মণবাড়িয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারদের নাম জানা যায়নি।
জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ মো. ইমতিয়াজ আহমেদ জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সকল উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চলছে। এ অভিযানে ২৪জন বিএনপির ও ১জন জামাতের সহ মোট ২৫ জন গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/এসএস