বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ঝিনাইদহে ৫৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় ৬টি ককটেল।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনা করার সময় সদর থেকে ৬টি ককটেলসহ ২৫ জন, কালীগঞ্জ থেকে ৩ জন, শৈলকূপা থেকে ৫ জন, হরিণাকুণ্ডু থেকে ১২ জন কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ৬ টি ককটেল।
ইত্তেফাক/এসএস