সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ১৬ বিএনপি-জামায়াত নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর থানার এসআই হাফিজুর রহমান (২) বাদী মামলাটি করেন। পুলিশ এজাহার নামীয় ৫জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- শহরের কাটিয়া এলাকার হামিদুল ইসলাম খান, কলারোয়া উপজেলার ওমর আলী, কালিগঞ্জ উপজেলার আব্দুল মোমিন, সদর উপজেলার কাশেমপুর গ্রামের গোলাম রসুল ও একই উপজেলার কুচপুকুর গ্রামের গোলাম রহমান।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, এজাহার নামীয় বাকী আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণার পর বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল পেট্রোল পাম্পের ধারে সড়কের পাশে রাখা একটি এসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ইত্তেফাক/আরকেজি