মাগুরায় ১৪ বিএনপি নেতাকর্মী গ্রেফতার

 
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে।
 
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
 
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৪জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে। তাদের আদালতে চালান দেয়া হয়েছে। পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি