লক্ষ্মীপুরের রায়পুর প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে নুরুল আমিন ভূঁইয়া দুলাল (মানবকণ্ঠ) সভাপতি ও এম,আর, সুমন'কে (দৈনিক ইত্তেফাক) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচনে এ কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি সৈয়দ আহম্মেদ (সকালের খবর), আব্দুল করিম (ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল পাটওয়ারী (যায়যায়দিন), সাংগঠনিক সম্পাদক সুকান্ত মজুমদার (আমাদের অর্থনীতি), অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান (খবর), নির্বাহী সদস্য মাহবুবুল আলম মিন্টু (দিনকাল), মিজানুর রহমান মোল্ল্যা (জনতা), নজরুল ইসলাম (সংগ্রাম), কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ (সংবাদ) নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন শংকর মজুমদার মিজানুর রহমান মোল্ল্যা ও কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ।
ইত্তেফাক/এসএস