নড়াইলের লোহাগড়া পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক দল থেকে পদত্যাগ করেছেন। জানা গেছে, চরকরফা গ্রামের নওশের সরদারের ছেলে বিপুল সরদার লোহাগড়া পৌর শাখার সাংগঠনিক সম্পাদক হিসাবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছিলেন।
আজ শনিবার সকালে স্থানীয় সাংবাদিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিপুল সরদার বলেন, পারিবারিক ব্যস্ততার কারণে তিনি যুবদলের লোহাগড়া পৌর শাখার সাংগঠনিক সম্পাদক পদসহ সাধারণ সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন। দলীয় ব্যাপারে তার সাথে কাউকে যোগাযোগ না করবার জন্যও তিনি অনুরোধ করেছেন।
সংবাদ সম্মেলনে বিপুল সরদারের স্ত্রী লতা বেগম সহ শিশু কন্যা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএম