সিংড়ায় নকল করার দায়ে ৫ শিক্ষার্থী বহিষ্কার

নাটোরের সিংড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষায় নকল করার অপরাধে দুটি পরীক্ষা কেন্দ্র থেকে ৫জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার পরীক্ষা চলাকালীন সময়ে নকল করার দায়ে তাদের বহিষ্কার করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ কুমার সরকার।
 
এ বিষয়ে ইউএনও সন্দ্বীপ কুমার সরকার জানান, সিংড়া উপজেলায় এসএসসি (ভোক.) ও সমমানের পরীক্ষা চলছে। পরীক্ষা চলাকালীন সময়ে পৌর শহরের কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসায় তিন পরীক্ষার্থী ও মাদরাসা বোর্ডের কেন্দ্র আনোয়ারা পাইলট উচ্চ বিদ্যালয়ে দুই পরীক্ষার্থী অসৎ উপায় অবলম্বনের সময় হাতে-নাতে ধরা পড়ে। পরে ওই পরীক্ষার্থীদের বহিষ্কার করা হয়।
 
ইত্তেফাক/এসএস