২৭ বছর পর রুপালী পর্দায় একসঙ্গে আসছেন তারা

২৭ বছর পর ফের বলিউডের দুই মেগাস্টারকে পর্দায় একসঙ্গে দেখা যাবে এবছর। তাদের জন্যে বহু বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শকরা। এর আগে ছবির ফার্স্ট লুক দেখে দর্শক মনে ছবি সম্পর্কে আলাদা আগ্রহ তৈরি হয়েছিল। এবার ছবির টিজার দেখে বোঝা গেল, ছবিটি হাসির খোরাক যোগাবে দর্শককে।
 
অমিতাভ বচ্চন-ঋষি কপূর অভিনীত ‘১০২ নট আউট’ ছবির টিজার বৃহস্পতিবার মুক্তি পেয়েছে। ছবিটি প্রথম থেকেই চর্চার কেন্দ্রে কারণ, এখানে ১০২ বছরের অমিতাভ এবং ৭৫ বছরের ঋষি কপূরকে দেখা গিয়েছে। বাবা-ছেলের চরিত্রে অভিনয় করেছেন তাঁরা দুজনে।
 
IMG0
 
উমেশ শুক্লা পরিচালতি ছবিটি পর্দায় মুক্তি পাবে চলতি বছরের মে মাসে। পিতা ও পুত্রের সম্পর্ক নিয়েই ছবিটির গল্প আবর্তিত হয়েছে বলে টিজারে বলা হয়েছে।
 
 
ইত্তেফাক/ রেজা