মাগুরায় বিএনপির ১৪ নেতাকর্মী গ্রেফতার

মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় শালিখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিল্টনসহ ১৪ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে । তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। 
 
শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার  করে। 
 
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৪ জন বিএনপি নেতাকমীকে গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং নাশকতার চেষ্টা করছিল। গ্রেফতারকৃতদের আদালতে চালান দেয়া হয়। পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।  
 
ইত্তেফাক/কেকে