মেয়েরা বিয়ার পান করায় চিন্তিত গোয়ার মুখ্যমন্ত্রী

ভারতের গোয়া রাজ্যের মুখ্যমন্ত্রীর মনে নতুন উদ্বেগের জন্ম হয়েছে। সম্প্রতি সেখানকার কলেজগুলিতে মেয়েদের বিয়ার খাওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় বেশ ভাবনায় পড়ে গেছেন বলে এক বক্তব্যে জানিয়েছেন মনোহর পরিকর। এসময় গোয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদকের ব্যবসা দ্রুত বেড়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। 
 
শুক্রবার পানাজির পরভোরিমে গোমন্তক মারাঠা সমাজের হলে রাজ্য যুব সংসদের অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ‘ড্রাগ সেবনের ঘটনা নতুন নয়। তবে আমি ড্রাগ সিন্ডিকেটের আধিপত্য ও মাদকের সহজলভ্যতায় শঙ্কিত।’ 
IMG0
এক্ষেত্রে রাজ্যের মাদক বিরোধী টিমকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। রাজ্যে বিভিন্ন সময় আটক হওয়া মাদক ব্যবসায়ীদের দ্রুত ছেড়ে দেয়ার ব্যাপারে আদালতের নরম মনোভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/সেতু