তেজস্বিনী দিব্যা নায়েক রচিত ‘স্মোকস অ্যান্ড হুইস্কি’ বইটি জামাই বিরাট কোহলিকে উপহার দিতে চান বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার বাবা কর্নেল অজয় কুমার শর্মা। নারী -পুরুষের প্রেমের সম্পর্ক নিয়ে বইতে ৪২টি কবিতা আছে।
সম্প্রতি বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনুশকার বাবা কর্নেল শর্মা এবং মা অসীমা। বই প্রকাশের পর লেখিকাকে দিয়ে বিরাটের জন্য একটি বইয়ে অটোগ্রাফ নিয়ে নেন নায়িকার বাবা -মা।
আনুশকা ও বিরাট দুইজনেই কবিতাপ্রেমী। যারা তাদের বিয়েতে এসেছিলেন, তাদের দম্পতির পক্ষ থেকে সুফি কবি রুমির কবিতা উপহার দেওয়া হয়েছিল। গত ডিসেম্বরে ইতালিতে বিয়ে হয় দুইজনের।
কোহলি এখন ব্যস্ত দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে সিরিজ খেলতে। আনুশকা শুরুতে বিরাটের সঙ্গে গেলেও জানুয়ারির প্রথম সপ্তাহ শেষেই ভারতে ফিরে এসেছেন। তিনি আপাতত ব্যস্ত আনন্দ এল রাই -এর ছবি জিরো’র শুটিংয়ে। এ ছাড়া চলছে তার নিজের প্রযোজনা পরী’র পোস্ট প্রোডাকশনের কাজ। ছবিটি হোলির সময় মুক্তি পাওয়ার কথা।
ইত্তেফাক/ রেজা