মতলবের নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাটন গ্রামে মৌমাছির হুলে ১জনের মৃত্যু ও শিশুসহ ৩জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে।
জানা যায়, পাটন গ্রামের প্রধানীয় বাড়ির কালু মিয়ার ছেলে মো. অলি উল্লাহ (৫৫) ও তার ২ সন্তান সিফাত (৫) এবং রিফাত (৩) ক্ষেতে যাওয়ার পথে বড়ই গাছে থাকা মৌমাছির বাসা তাদের উপর ভেঙে পড়ে। পরে মৌমাছি তাদের আক্রমণ করে। এতে মো. অলি উল্লাহ, তার ২ সন্তান এবং পাশের বাড়ির দুধু মিয়া (৪৫) গুরুতর আহত হন। পরে তাদের নায়েরগাঁও জম জম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অলি মারা যান।
ইত্তেফাক/আরকেজি