এসএসসি পরীক্ষা: রাজৈরে কেন্দ্র সচিবসহ দুইজনকে অব্যাহতি, ৬ ছাত্র বহিষ্কার

 
রাজৈর উপজেলায় শনিবার এসএসসি (গণিত) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে ৬ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। এদিকে খালিয়া রাজারাম ইনস্টিটিউশন কেন্দ্রের সচিব ও সহকারী সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ।
 
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জিব কুমার বালা জানান, গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে খালিয়া রাজারাম ইনস্টিটিউশন কেন্দ্রের ২, কদমবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২ ও রাজৈর কেজেএস পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের ২জন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
 
অন্যদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার স্বার্থে খালিয়া রাজারাম ইনস্টিটিউশন কেন্দ্রের সচিব মো. সৈয়দ আলী মিয়া ও সহকারী সচিব মাহমুদুল আল সিদ্দিকীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। 
 
ইত্তেফাক/আরকেজি