বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সিনিয়র ভাইস চেয়ারমান তারেক রহমানসহ নেতাকর্মীদের মামলা এবং হয়রানি থেকে রেহায় পেতে রোজা পালন করবে বগুড়া জেলা বিএনপি। আগামী সোমবার রোজা শেষে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে ইফতারে অংশ নিবে নেতাকর্মীরা।
জেলা সভাপতি সাইফুল ইসলাম শনিবার দুপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন। এসময় তিনি নেতাকর্মীসহ সর্বস্তরের বগুড়াবাসীকে রোজা পালনের আহ্বান জানান।
দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি অ্যাড. একেএম হাফিজুর রহমান, মোহাম্মাদ শোকরানা, আলী আজগর হেনা, লাভলী রহমান, ফজলুল বারী তালুকদার বেলাল, রেজাউল করিম বাদশা, আহসানুল তৈয়ব জাকির, তৌহিদুল আলম মামুন প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি