গোলাম মোস্তফা
বরগুনা (উত্তর) প্রতিনিধি:জেলা যুবলীগ সহ-সভাপতি গোলাম মোস্তফা (৫৫) বরগুনা জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত শুক্রবার সন্ধ্যায় মারা যান। গতকাল শনিবার সকাল ৯টায় স্থানীয় আবুল হোসেন ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে গণকবরে তার লাশ দাফন করা হয়। গোলাম মোস্তফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। আরো শোক প্রকাশ করেন: পৌর মেয়র শাহাদাত হোসেন, জেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ ও পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির প্রমুখ।