ডেমোক্র্যাটদের মেমো প্রকাশে ট্রাম্পের বাধা

 
যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের মেমো প্রকাশ করবেন না প্রেসিডেন্ট ট্রাম্প। সমপ্রতি গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের বিরুদ্ধে একটি মেমো প্রকাশ করে রিপাবলিকানরা। এতে অভিযোগ করা হয়, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এফবিআই ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় নজরদারি করেছিল। 
 
গোয়েন্দা সংস্থাটি পক্ষপাতদুষ্ট আচরণ করেছিল। এর বিপরীতে যুক্তি খন্ডন করে দশ পৃষ্ঠার মেমো তৈরি করেছে ডেমোক্র্যাটরা। কংগ্রেসের প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটি মেমোটি প্রকাশের অনুমতি দিলেও প্রেসিডেন্ট ট্রাম্প তা প্রকাশ করেননি। প্রেসিডেন্ট ট্রাম্পকে ৫ দিনের মধ্যেই সিদ্ধান্ত জানাতে হয় তিনি প্রকাশ করবেন কিনা। 
 
এক চিঠিতে গোয়েন্দা কমিটিকে হোয়াইট হাউসের কাউন্সেল ডোনাল্ড ম্যাকঘান জানিয়েছেন, মোমোটি আরো পরিবর্তন করা দরকার। এতে অনেক ভুল বিষয় আছে যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। কিন্তু আগেরটি প্রকাশ করা হয়েছিল, কারণ এতে ভুল কিছু ছিল না। প্রেসিডেন্ট ট্রাম্পও গতকাল এক টুইট বার্তায় মেমোতে ভুল তথ্য আছে বলে জানিয়েছেন। সিএনএন
 
ইত্তেফাক/আনিসুর