বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কারাদণ্ড প্রদানের প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল।
আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুহাম্মদ শহীদুল আলম শহীদের নেতৃত্বে নগরীর লালদিঘী পুরাতন গীর্জার সামনে হতে এক বিক্ষোভ মিছিল সিনেমা প্যালেস হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুহাম্মদ শহীদুল আলম শহীদ বলেন, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে সাজা দিয়ে জিয়া পরিবারকে ধ্বংসের অপচেষ্টা করছে সরকার। কিন্তু বাংলাদেশের ষোল কোটি মানুষের প্রাণের চেয়ে প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এদেশের জনগণ থেকে কখনো আলাদা করা যাবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবে না ছাত্রদল।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থতি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এম হান্নান রহিম, এস এম তৈয়ব, তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক আহমদ নুর, ইমরান এমি, মো. ফারুখ, বেলাল উদ্দিন, বেলাল মাহমুদ, এনামুল হক, আনিসুল ইসলাম, জুনায়েদুল হক, রিয়াজ আহমদ, মো. সুজন, মোজাম্মেল হোসেন, জয়নাল আবেদীন, মো. সোহেল, আমান উল্লাহ বাবু, এম মনসুর আলম, আশিফ ও আলফা সানি প্রমুখ।
ইত্তেফাক/এএম