দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের চাপায় আব্দুর রহিম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ী গ্রামের সোনাউল্লার ছেলে।
আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর-বগুড়া মহাসড়কের গুচ্ছগ্রাম নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, আব্দুর রহিম উপজেলার ওসমানপুর বাজার থেকে সাইকেল যোগে মুরগী কিনে বাড়ি ফিরছিলেন। পথে দিনাজপুরগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/কেকে