ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ২১ নেতাকর্মী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। শনিবার সকাল থেকে আজ রবিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারদের নাম-পরিচয় জানা যায়নি।
 
জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ মো. ইমতিয়াজ আহমেদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সব উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চলছে।এ অভিযানে বিএনপির ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে