যুদ্ধবিমান ভূপাতিত করার প্রতিক্রিয়ায় সিরিয়ায় ইসরাইলের হামলা

যুদ্ধবিমান ভূপাতিত করার প্রতিক্রিয়ায় সিরিয়ার বিমান ঘাঁটির ওপর গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরাইল। ১৯৮২ সালের লেবানন যুদ্ধের পর থেকে সিরিয়ার বিরুদ্ধে চালানো এটাই এ ধরনের সবচেয়ে ভয়াবহ হামলা এবং এতে সিরিয় বাহিনীর ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের বিমান বাহিনীর শীর্ষ একজন কর্মকর্তা টমার বার।
 
সিরিয়-বাহিনী ইসরাইলি একটি বিমানকে ভূপতিত করার পাল্টা জবাব হিসেবে এই আক্রমণ চালায় ইসরাইল। সিরিয়ার সেনা ঘাঁটি ছাড়াও সেখানে অবস্থিত ইরানি সেনা-ঘাঁটিতেও আক্রমণ চালায় ইসরাইলি বিমান। ইসরাইল দাবি করেছে, তাদের সীমান্তের ভেতর ঢুকে পড়া একটি ইরানি ড্রোনকে গুলি করে ভূপতিত করে সেনারা। 
IMG0
এরপর সিরিয় এবং ইরানি সেনা-ঘাঁটিতে আক্রমণ চালানো হয় ইসরাইলি বিমান থেকে। এর পাল্টা জবাবে সিরিয় বাহিনী গুলি ছুঁড়লে বিমানটি ইসরাইলের সীমানার ভেতরে পড়ে যায়। পাল্টা হামলায় দামেস্কের কাছে সিরিয়ার বেশ কয়েকটি সেনা-ঘাঁটিতে আক্রমণ চালায় ইসরাইল। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু