ইশান-জাহ্নবী জুটির প্রশংসায় ক্যাটরিনা

জাহ্নবী কাপুর আর ইশান খাত্তারকে নিয়ে বলিউড কুইন ক্যাটরিনা কাইফ বলেছেন, ওরা দারুণ মিষ্টি। আমি ওদের খুব পছন্দ করি। ওদের দুজনকে যখন একসাথে দেখি, আমার খুব ভালো লাগে। আমি খুশি হই।
 
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। সে সাক্ষাৎকারে কাজ নিয়ে নানা প্রসঙ্গ উঠে আসে। উঠে আসে যাদের সাথে কাজ করেন, তাদের প্রসঙ্গ। দর্শকদের কথা উঠে আসে। দর্শকদের দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, আমাদের প্রত্যেকেরই দর্শকদের কাছে আলাদা আলাদা অবস্থান ও পরিচয় আছে।
 
নতুনরা কেমন করছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি চাইলেও আর নতুনদের সাথে পাল্লা দিয়ে ছবি করতে পারব না। কেননা আমি সেই বয়সটা পার হয়ে এসেছি। আমি চাইলেই ফিরে যেতে পারব না ওই বয়সে।
 
ক্যাটরিনা তার ক্যারিয়ারের শুরু থেকেই নিজের আসন পাকাপোক্ত করে রেখেছেন তিনি। দর্শকদের পছন্দের এই বলিউড ডিভার সর্বসাম্প্রতিক ছবি 'টাইগার জিন্দা হ্যায়' বক্স অফিসে সাড়ে ৩ শ কোটি টাকা ব্যবসা করেছে। সালমানের পর এবার তার নতুন দুটি ছবি অন্য দুই 'সুপার' খানকে নিয়ে। শাহরুখের সাথে 'জিরো' আর আমিরের সাথে 'ঠগস অব হিন্দুস্তান'।
 
ইত্তেফাক/ রেজা