অসাবধানতায় দুই তলার দেয়াল ভেঙ্গে নিচে পড়ল গাড়ি (ভিডিও)

চালকের ভুলের কারণে দুইতলার পার্কিং গ্যারেজের দেয়াল ভেঙ্গে গাড়ি নিচে পড়ে গেছে। অবশ্য এই দুর্ঘটনায় চালক ও যাত্রী কেউ গুরুতর আহত হন নি।
 
গত সপ্তাহে চীনের চোঙকিং এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। বহুতল পার্কিং লটের সিসিটিভি ক্যামেরায় পুরো দুর্ঘটনার দৃশ্যটি ধরা পড়েছে। ভিডিওতে দেখা যায়, গাড়িটি দুই তলার পার্কিং লট থেকে বের হওয়ার পথে বাক না নিয়ে সোজা গিয়ে দেয়ালে আঘাত করে। এরপর গাড়িটি ডিগবাজি খেয়ে সোজা মাটিতে আছড়ে পড়ে।
 
চীনের সিজিটিএন এর মতে, গাড়ির চালক ইউএসবি ক্যাবল তুলতে গিয়ে ভুল বশত একসিলেটরে চাপ দেয়ায় দুর্ঘটনাটি ঘটে।গাড়িটি নিচে পড়ে গেলে উপস্থিত জনতা ও নিরাপত্তা কর্মীদের সহায়তায় গাড়ির ভেতরের নারী যাত্রী ও চালকে প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
 
 
ইত্তেফাক/ রেজা