স্ত্রীর সঙ্গে অভিমান করে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

 
উখিয়ার পালংখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহেদ আলম চৌধুরী (২৫) স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন। রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি বালুখালী গ্রামের গোরা মিয়া চৌধুরীর ছেলে।
 
পারিবারিক সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনা নিয়ে স্ত্রী সাহেদা বেগমের সাথে কথা কাটাকাটির পর জাহেদ ঘর থেকে বেরিয়ে বাথরুমে ঢুকে। দীর্ঘক্ষণ পরেও বাথরুম থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃত উদ্ধার করে। 
 
স্থানীয় ইউপি সদস্য ও নিহতের চাচা নুরুল আবছার চৌধুরী জানান, জাহেদ ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। কি কারণে আত্মহত্যা করেছে তারা কেউ জানেন না। 
 
উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
 
ইত্তেফাক/আরকেজি