চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ এলাকায় তরুণ ফুটবলার মোঃ মোজাফ্ফরুল ইসলাম ছোটন (২০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ছোটনের পিতার নাম ছিদ্দিক আহমদ। গতকাল রবিবার দুপুর ২ টার দিকে পটিয়া শিকলবাহার কলেজ বাজারে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় নিহত হন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহির রাজেউন)।
বাঁশখালীর উদীয়মান এই মেধাবী ফুটবল খেলোয়াড় বাঁশখালী তথা দক্ষিণ চট্টগ্রামের ষ্টেডিয়ামসহ দক্ষিণ চট্টগ্রামের কক্সবাজারের বিভিন্ন উপজেলায় ও বিভিন্ন টুর্নামেন্টে দক্ষতার সাথে চ্যাম্পিয়ানশিপ অর্জন করেন। ছোটন একজন দক্ষ সংগঠকও ছিলেন। তার হাতে গড়া একটি ফুটবল টিম বিভিন্ন উপজেলায় ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে সুখ্যাতি অর্জন করেছে।
ছোটনের মৃত্যুতে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টির বিভিন্ন নেতা শোক জানিয়েছেন।
ইত্তেফাক/নূহু