ভেনিজুয়েলার সাবেক গুপ্তচর প্রধান স্পেনে গ্রেফতার

বিবিসি

ভেনিজুয়েলার সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান হুগো কারভাজলকে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ। তার বিরুদ্ধে ২০০৬ সালে ভেনিজুয়েলা থেকে মেক্সিকোয় ৫ হাজার ৬০০ কেজি কোকেন পাচারের অভিযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্র ২০১৪ সালে কারভাজলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রকাশ করে। তাকে বহিঃসমর্পণেরও অনুরোধ রয়েছে যুক্তরাষ্ট্রের। কারভাজল সম্প্রতি নিকোলাস মাদুরোর পরিবর্তে বিরোধী দলীয় নেতা হুয়ান গুইদোকে ভেনিজুয়েলার বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দেন। যুক্তরাষ্ট্রসহ আরো অনেক দেশ গুইদোকে সমর্থন জানালেও ভেনিজুয়েলার সামরিক বাহিনী ও বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এখনো মাদুরোর প্রতি অনুগত। গ্রেফতার হওয়া কারভাজল ২০০৮ সাল থেকেই যুক্তরাষ্ট্রের কালো তালিকায় ছিল। সেসময় তার বিরুদ্ধে ফার্ক বিদ্রোহীদের সহযোগিতা ও মাদক পাচারের অভিযোগ আনা হয়। ২০১৪ সালেও ক্যারিবীয় দ্বীপ অরুবাতে গ্রেফতার হয়েছিলেন তিনি।