১০ হাজারের বেশি চাকরি প্রার্থীর অংশগ্রহণে খুলনায় আজ সোমবার শুরু হলো হলো দুই দিনব্যাপী 'বিডিজবস' চাকরি মেলা। ঢাকা ও খুলনার ৪০টি নিয়োগকারী প্রতিষ্ঠানের ৩০০’র বেশি খালি পদে নিয়োগের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এ পর্যন্ত খুলনায় আয়োজিত অন্যতম বড় জব ফেয়ার।
দেশের শীর্ষস্থানীয় জব পোর্টাল বিডিজবস তৃতীয়বারের আয়োজন করেছে এই চাকরির মেলা। চাকরি মেলাটি অনুষ্ঠিত হচ্ছে খুলনা শহরের ক্রীড়া পরিষদ জিমনেশিয়াম প্রাঙ্গণে।
IMG0
আজ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা শহরের জেলা প্রশাসক মোহাম্মদ আমিন উল আহসান। উপস্থিত ছিলেন বিডিজবস-এর চিফ কমার্শিয়াল অফিসার প্রকাশ চৌধুরী এবং নিয়োগকারী প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিরা।
সোমবার সারাদিন চাকরি প্রার্থীরা তাদের সিভি জমা দিবে নিয়োগকারীদের বুথে। সেগুলো বাছাই করে আগামীকাল অনুষ্ঠিতব্য 'ইন্টারভিউ'র জন্য ডাকা হবে প্রার্থীদের।
ইত্তেফাক/আনিসুর