ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্রে প্রকাশ, গতকাল রবিবার রাতে উপজেলার খোসালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার পথে তারা বিজিবি'র হাতে আটক হয়। আটককৃতরা হলেন- ঝিনাইদহ সদর থানার ধিয়র ভবানীপুর গ্রামের শ্রী পদ মণ্ডলের ছেলে শুশান্ত মণ্ডল (২৭) ও তার স্ত্রী সপর্না (২০) এবং সাথে রয়েছে তাদের ১ বছরের ছেলে শিশু। এ ব্যাপারে মহেশপুর থানায় ১১ ধারায় একটি মামলা হয়েছে। তাদেরকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফা/এসএস