সিম্ফনির ফুলভিশন ডিসপ্লের নতুন ফোরজি স্মার্টফোন

 
সাশ্রয়ী দামে সিমীত আয়ের মানুষের জন্য ফুল ভিশন ডিসপ্লের নতুন ফোরজি স্মার্টফোন এনেছে  সিম্ফনি মোবাইল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
 
পি১১ নামের এই স্মার্টফোনটিতে আছে ৫.৭ ইঞ্চি ২.৫ ডি এইচডি প্লাস ডিসপ্লে। অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রয়েড ন্যুগাট ৭.০। ৬৪ বিট কোয়াডকোর প্রসেসর এ চলবে এই স্মার্টফোনটি যার পিপিআই ২৮২। এছাড়াও এই স্মার্টফোনটির গ্লাস প্রটেকশন হিসেবে আছে এন ই জি (নিপ্পন ইলেকট্রিক গ্লাস) যা একই সাথে স্ক্র্যাচ পড়া থেকেও রক্ষা করবে।
 
এছাড়াও সিম্ফনির ৩৬০ ওএস ইন্টারফেসের কারণে পাওয়া যাবে অ্যাপ ফ্রিজার এর মত দারুণ সব ফিচার এবং চমৎকার গ্রাফিক্স।  ৩জিবি র‌্যাম দিবে অবাধে গেম খেলা, মুভি দেখা এবং মাল্টিটাস্কিং এর সুবিধা। ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ দিবে অনেক বেশী গেমস, গান, মুভি এবং ছবি রাখার সুবিধা।
 
১৩ মেগাপিক্সেল এর ব্যাক ক্যামেরায় ব্যাবহার করা হয়েছে অত্যাধুনিক ক্যামেরা সেন্সর যা আপনাকে দিবে চমৎকার হাই রেজ্যুলেশন এর ছবি। পাওয়ারফুল ৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা তো আছেই সুন্দর সেলফি তোলার জন্য। ১২ ঘণ্টা পর্যন্ত টকটাইমের এই স্মার্টফোনটির দাম ১৩,৯৯০ টাকা।
 
ইত্তেফাক/মোস্তাফিজ