ডোমারে খাদ্যে বিষক্রিয়া: আজো ২৭ জন হাসপাতালে

নীলফামারীর ডোমার উপজেলায় খাদ্যে বিষক্রিয়ায় অর্ধশতাধিক অসুস্থদের মধ্যে এখনো অশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
 
গত শনিবার সন্ধ্যায় উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নয়ানী বাগডোগড়া সাধুপাড়া এলাকায় পূজার প্রসাদ খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়েন। আজ সোমবার কয়েকজনের শারীরিক অবস্থা উন্নত হলে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
 
মেডিকেল অফিসার ডা. মাসুমা আস-সাদিকা জানান, খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থদের মধ্যে অনেকেই সুস্থ হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। অসুস্থদের অধিকাংশই শিশু হওয়ায় এখনো ২৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আশাকরি দু-তিন দিনের মধ্যে তারাও সুস্থ হয়ে উঠবেন।
 
ইত্তেফাক/এসএস